About Me
আমি মো. রিয়াজ উদ্দীন। বর্তমানে একুশে টেলিভিশনের ডিজিটাল বিভাগের নিউজ এডিটর ও কো-অর্ডিনেটরের দায়িত্ব পালন করছি। আমি ইতিপূর্বে বাংলাদেশের স্বনামধন্য নানা গণমাধ্যমে বিভিন্ন দায়িত্ব পালন করেছি।
আমার পড়াশোনা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। ২০০৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে মাস্টার্স ডিগ্রি নিয়েছি। এছাড়া BASIS Institute of Technology & Management (BITM) থেকে ডিজিটাল মার্কেটিংয়ে ডিগ্রি নিয়েছি।
আমি সাংবাদিকতা করার পাশাপাশি ডিজিটাল কনটেন্ট ট্রেনার হিসেবেও কাজ করছি। এছাড়া এ বিষয়ে কনসালট্যান্সিও করছি।
আমি জাতীয় প্রেসক্লাবের একজন আজীবন সদস্য। এছাড়া আমি ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ডিপ্লোম্যাটিক রিপোর্টার্স ফোরাম, নগর উন্নয়ন সাংবাদিক ফোরামসহ অসংখ্য সংগঠনের সদস্য ও নেতৃত্ব দিয়েছি। রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকার সভাপতি হিসেবেও বর্তমানে দায়িত্ব পালন করছি।

