একসাথে সফল হবো
আমি রিয়াজ উদ্দীন, সাংবাদিক ও ট্রেনার। বর্তমানে একুশে টেলিভিশনের ওয়েব ও ডিজিটাল বিভাগের নিউজ এডিটর ও কো-অর্ডিনেটর হিসেবে কর্মরত।
আমি মূলত একুশে টেলিভিশনের ডিজিটাল ও ওয়েব টিমকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ডিজিটাল কনটেন্ট ট্রেনার হিসেবে প্রশিক্ষণ দিয়ে থাকি। আপনি যতকিছুই জানুন না কেন যদি কনটেন্ট না বোঝেন তাহলে বাকিসব বোঝাপড়া বৃথা। বিল গেটস একারণেই বলেছিলেন, ‘কনটেন্ট ইজ কিং’।
একজন ডিজিটাল কনটেন্ট ট্রেনার হলেন এমন একজন বিশেষজ্ঞ যিনি বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মের (ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, ব্লগ) জন্য কার্যকর ও মানসম্মত কনটেন্ট তৈরি, এডিটিং এবং মার্কেটিংয়ের কৌশল শেখান। বর্তমানে ডিজিটাল মিডিয়ার নানা শাখায় বিপুল সংখ্যক জনবল কাজ করছে এবং প্রতিদিনই চাহিদা বাড়ছে। কাজেই এ বিষয়ে সঠিক ট্রেনিং একজন কর্মীকে দক্ষ জনবলে পরিণত করতে পারে।
কোর্স সম্পর্কে দুটি কথা
আপাতদৃষ্টিতে কোর্সটা মনে হতে পারে অনেক বড়। আসলে কনটেন্ট নিয়েই যত আলোচনা। কারণ আপনি যতই টেকনিক্যাল জ্ঞান থাক কনটেন্ট সম্পর্কে জ্ঞান কম মানে আপনি পিছিয়ে থাকবেন। বিল গেটস একারণেই বলেছিলেন, ‘কনটেন্ট ইজ পাওয়ার’।
বর্তমানে ডিজিটালে যেমন অনেক কর্মসংস্থান তেমনি দক্ষ জনবলেরও যথেষ্ট অভাব। তাই দক্ষতা না বাড়ানোর বিকল্প নেই।
কাদের জন্য এই কোর্স
■ সংবাদপত্র, টেলিভিশনে ডিজিটালে কর্মরতরা।
■ নিউজপোর্টাল ও ডিজিটাল প্লাটফর্ম চালান কিন্তু লাভবান হতে পারছেন না বা আরও ইনকাম বাড়াতে চাইছেন।
■ বিভিন্ন সরকারি ও বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা।
■ বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের ডিজিটাল ব্র্যান্ডিংয়ে কর্মরতরা।
কোর্সে যেসব বিষয় অন্তর্ভুক্ত
ডিজিটাল কনটেন্ট কেমন দিলে আপনার চ্যানেল/পেইজের ভিউ ভাল হবে সেই টাইপের কনটেন্ট নিয়ে বিস্তারিত আলোচনা। তবে কনটেন্ট নিয়ে আলোচনা করলেই স্বাভাবিকভাবেই এসে পড়বে েএসইও, এসএমএম, সঠিক ভিডিও ব্যবহার প্রক্রিয়া, মোবাইল জার্নালিজম, অ্যালগোারিদম, বিভিন্ন ধরনের কনটেন্ট টুল এবং ইনকামের সঙ্গে জড়িত সকল খুটিনাটি বিষয় এই কোর্সে অন্তর্ভুক্ত রয়েছে।
চলেন শুরু করি
সবাই মিলে আমরা ডিজিটাল কনটেন্টের খুটিনাটি বুঝব এবং ডিজিটাল প্লাটফর্মে সফল হবো। এই প্লাটফর্মে দক্ষ হলেই আপনারা টিকে থাকতে পারবেন না হলে ছিটকে পড়বেন।
জেনে নিন কীভাবে অনলাইন ক্লাসে জয়েন করবেন এবং কীভাবে রেজিস্ট্রেশন ফি পরিশোধ করবেন।
WhatsApp: 01746 477 142
FB: facebook.com/riazmcj
Email: riazmcj@gmailcom

